জুলিয়া জাহান
২ আগস্ট ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সভাপতিকে কেন্দ্র করে প্রচারিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতিকে নিয়ে বাউবির লোহাগড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানায় দলটির উপজেলা ও পৌর শাখার শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাউবির এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রক্সি দেওয়ার অভিযোগ এনে ঘটনার সাথে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুকে জড়িয়ে কিছু অসাধু আওয়ামী লীগের দোসর, সাংবাদিক ও বিএনপির কিছু স্বঘোষিত ও বহিস্কৃত নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডা চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এমন দলীয় ও সংগঠনের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কাজ থেকে দলের সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপি সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু।

দলের সূত্র আরও জানায়, বাউবির লোহাগড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত ঘটনা নিয়ে দলের কাউন্সিলে ভোটে পরাজিত কতিপয় নেতা ও তাদের অনুসারীরা উদ্দেশ্যমূলকভাবে উপজেলা বিএনপির সভাপতিকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

উপজেলা বিএনপি সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু আওয়ামী শাসনামলে নির্যাতন,হামলা-মামলার শিকার হয়েছে অসংখ্যবার। তিনি রাজপথের পরীক্ষিত সৈনিক। নেতৃবৃন্দ সকলকে সজাগ থাকতে অনুরোধ করেছেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে । এবং মিথ্যা বানোয়াট প্রপাগাণ্ডায় কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এবিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, বানোয়াট মিথ্যা গুজব রটিয়ে আমার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা না করে দলীয় স্বার্থে সকলে একহয়ে দলকে আরো সুসংগঠিত করে দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি। তিনি সকল নেতা কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০