জুলিয়া জাহান
২ আগস্ট ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটা সাহিত্য পরিষদ ও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা

শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ইউএনও'র বিদায়ী সংবর্ধনা

দেবহাটা সাহিত্য পরিষদ ও উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১ আগস্ট ২০২৫,শুক্রবার রাত্রে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ইছামতি পিকনিক স্পট মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়। শিল্পকলা একাডেমী শিক্ষক আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহটা উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার ও সাধারন সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম দেবহাটা উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার, শিল্পকলা একাডেমীর কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সাহিত্য পরিষদের সহ-সভাপতি সহযোগী অধ্যাপক মো. বাহাউদ্দীন প্রমুখ। আলোচনা পরবর্তীতে আবৃত্তি ও এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় শিল্পীদের পাশাপাশি আবৃত্তি ও সংগীত পরিবেশন করে সবাইকে আনন্দ দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এছাড়া আবৃত্তি করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার, মো. বাহাউদ্দিন ও সাংবাদিক আমিরুল ইসলাম। সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পীদের মধ্যে শিশু শিল্পী শ্রেয়া দাশ, দীপান্বিতা দাশ, প্রেমা অধিকারী ও পিয়ন অধিকারী। শেষে বিদায়ী ইউএনওকে একাডেমি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে কিছু উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০