জুলিয়া জাহান
১ আগস্ট ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লা ইয়াবা ও টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

ইয়াবা ও টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার চান্দিনায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফা (৩০) কে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৬৪০পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫২ লক্ষ ৮৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

বুধবার (৩০ জুলাই) দিনগত রাত ১টায় উপজেলার মহিচাইল গ্রামের ভূইয়াপাড়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী মো. মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে। বৃহস্পতিবার (৩১ জুলাই) চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়- মাদক ব্যবসায়ী মোস্তফা দীর্ঘদিন যাবৎ চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। মাদক ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে গেছেন এই তরুণ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল তার মাদকের সাম্রাজ্য। এলাকায় তার অর্ধশত খুচরা বিক্রেতা আছে। যারা তার কাছ থেকে ইয়াবা নিয়ে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মাদক সেবীদের কাছে বিক্রি করছে। স্থানীয় কেউ যদি মাদকের বিরুদ্ধে কথা বলে তাকেই হুমকি দিতো মোস্তফা। অবশেষে বিষয়টি সেনা বাহিনী চান্দিনা ক্যাম্পের গোয়েন্দাদের নজরে আসলে গোয়েন্দা তৎপরতা বাড়ায় সেনা কর্তৃপক্ষ।

সেনা বাহিনী চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম জানান- মাদক ব্যবসায়ী মোস্তফার তথ্যটি আমাদের কাছে আসলে তার উপর আমাদের নজরদারী বাড়াই। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত ১টায় মাদক ও মাদক বিক্রির টাকাসহ তাকে হাতেনাতে আটক করে চান্দিনা থানা পুলিশে সোপর্দ করি। যে কোন অপরাধ নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার সকল প্রক্রিয়া শেষ হলে তাকে আদালতে হাজির করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০