জুলিয়া জাহান
৩০ জুলাই ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিদ্দিক জোবায়েরের ঘনিষ্ঠ পিএস বদলি

সিদ্দিক জোবায়েরের ঘনিষ্ঠ পিএস বদলি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিতর্কিত সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে সরানোর পর এবার তার ব্যক্তিগত সহকারী আলী আফরোজকেও অপসারণ করলো সরকার। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার প্রথমে সচিবকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। এরপর থেকেই তার ক্ষমতাধর পিএস আলী আফরোজের অপসারণ নিয়ে আলোচনা চলছিল।

অবশেষে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে—আলী আফরোজকে সচিবালয়ের বাইরে, আগারগাঁওয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলি করা হয়েছে। আগামী ৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে তিনি তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন।

সূত্র বলছে, সচিবের দুর্নীতি ও অনিয়মে আলী আফরোজ মূল ভূমিকা পালন করতেন। এর আগেও গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা—মোসা. শাম্মী আক্তার ও মোসা. রেবেকা সুলতানাকেও স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়। অভিযোগ আছে, তারা তিন বছরের বেশি সময় ধরে এক বিভাগে থেকে প্রভাব বিস্তার করছিলেন এবং বদলি ঠেকাতে তদবির করতেন।

এই সিদ্ধান্তগুলো শিক্ষায় প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থানকেই স্পষ্ট করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০