
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিরপুর রুটে চলাচলকারী উত্তরণ ২ বাসের শৃঙ্খলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক আলিফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বর্ণা মোস্তফা লাবণী।
২৯ জুলাই তারিখে সাবেক সভাপতি ও সেক্রেটারি র স্বাক্ষরিত একটি প্যাডের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি আলিফ বলেন, “শুরুতেই আমার শ্রদ্ধেয় অগ্রজ, প্রিয় বন্ধু এবং স্নেহের অনুজ বৃন্দের প্রতি ভালোবাসা। আমার উপর আস্থা রেখে উত্তরণ ২ পরিবারের সভাপতি হিসেবে মনোনীত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, একটি সুন্দর পরিবেশ উপহার দেয়া, উত্তরণ দুই পরিবারের সকলের পাশে যেন বরাবরের মতোই থাকতে পারি সবার কাছে দোয়া চাই।
এছাড়াও নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক লাবণী বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম ভালো লাগার বিষয় হচ্ছে উত্তরন ২ বাস। এই বাস আমার আবেগের জায়গা। সেই বাস কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।সবার কাছে দোয়া প্রার্থনা করছি যাতে বাসের সামগ্ৰিক উন্নয়ন সাধনে অংশগ্রহণ করতে পারি এবং বাসের নিয়ম শৃঙ্খলা রক্ষা করে বাসের সুন্দর পরিবেশ বজায় রাখতে পারি। সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা।
মন্তব্য করুন