জুলিয়া জাহান
৩০ জুলাই ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছেলেকে হারিয়ে দিশেহারা মা- বাবা এলাকায় শোকের ছায়া

ছেলেকে হারিয়ে দিশেহারা মা- বাবা এলাকায় শোকের ছায়া

যুক্তরাষ্ট্রের ম্যানহার্টনে সন্ত্রাসীদের গুলিতে মৌলভীবাজারের কুলাউড়ার দিদারুল ইসলাম রতন (৩৬) নিহত হয়েছেন। ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে এক যুবকের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়। দিদারুল ইসলাম রতনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায়।

বাবার নাম মো. আব্দুর রব ও মায়ের নাম মিনারা বেগম। রতনের সঙ্গে তার স্ত্রী সেখানে বসবাস করেন।

রতনের ফুফু তাহেরা বেগম দুলি বলেন, ‘তার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছি না। ও খুব শান্ত, ভদ্র, মেধাবী ছেলে। আমেরিকায় পুলিশে চাকরি করত। তাকে নিয়ে কত গর্ব করতাম আমরা।

তিনি বলেন, ‘নিউইয়র্কে থাকা রতনের মা-বাবা, স্ত্রী ও বোনরা দিশেহারা হয়ে পড়েছেন। হাসপাতাল থেকে মরদেহ বুঝে নেওয়ার সময় তারা সবাই ছিলেন।’ রতনের জন্ম বড়লেখা উপজেলার শিক্ষামহল গ্রামে। তার বাবা আব্দুর রব দীর্ঘদিন কুয়েতে কর্মরত ছিলেন। পরে কুলাউড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

রতন ২০০৯ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। উচ্চশিক্ষা শেষ করে যুক্ত হন নিউইয়র্ক পুলিশ বিভাগে। ওই এলাকার শিক্ষক আবু জাফর বলেন, ‘রতন আমার ছাত্র ছিল। মাগুরা এলাকার গর্ব সে। দেশে থাকতে সে ভালো খেলোয়াড় ছিল। তার মৃত্যুতে আমাদের ক্রীড়াঙ্গনেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ওই এলাকার হাসিম খান ভূট্টো বলেন, রতন আমাদের এলাকার গর্ব। পড়াশোনায় সে অনেক ভালো। আমেরিকায় গিয়ে পুলিশে চাকরি পেয়েছেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০