
পাবনার সাঁথিয়ায় খেলনা পিস্তল দিয়ে ডাকাতি করতে গিয়ে দুই যুবককে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।
ঘটনাটি ঘটে সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে কাশিনাথপুর বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানান, খান রাইস মিলের মালিক শামসুর রহমানের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক। তখন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন—
সুজন (২২), পুন্ডুরিয়া গ্রামের ঝন্টু মোল্লার ছেলে
রাজীব হোসেন (২০), একই গ্রামের বেলাল ব্যাপারীর ছেলে
পরে তাদের সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন