জুলিয়া জাহান
২৯ জুলাই ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লা গোমতী নদীর পাড়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ

কুমিল্লা গোমতী নদীর পাড়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ

কুমিল্লার আদর্শ সদরে গোমতী নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। রবিবার ও সোমবার এই বিশেষ অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

এসময় সহযোগিতায় ছিলেন, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ সেনাবাহিনী এবং কুমিল্লা জেলা পুলিশ। উপজেলা প্রশাসন সূত্র জানায়, পালপাড়া কালিমন্দির থেকে শুরু করে বিবির বাজার স্থলবন্দর এলাকা পর্যন্ত বিস্তৃত ওই অংশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল টং দোকান, রেস্টুরেন্ট ও নানা ধরনের বাণিজ্যিক স্থাপনা। এসব স্থাপনায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পরিচালিত হচ্ছিল ব্যবসা। এমন কি এসব প্রতিষ্ঠানের কোন কোনটিতে মাদক ব্যবসায়ের অভিযোগের কথাও জানিয়েছে প্রশাসন। জানা গেছে, গোমতী বিলাস, রোজ ক্যাফে ভ্যালি, বাগান বিলাসসহ অন্তত ১শ’ টি টং দোকান এবং রেস্টুরেন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ওই জমিতে কোনো স্থায়ী বা অস্থায়ী বাণিজ্যিক স্থাপনায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই এসব স্থানে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছিল।এ বিষয়ে আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, “জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গোমতীর পাড়ে কোনো অবৈধ বিদ্যুৎ সংযোগ চলবে না। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০