
চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় চঞ্চল্যকর গৃহবধূ’কে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা মামলার পলাতক আসামী ঘাতক স্বামী মোছলেম উদ্দিন‘কে ফরিদপুর থেকে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১০, ঢাকা কর্তৃক গ্রেপ্তার।
নিহত ফাতেমা আক্তার চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। বিগত ১২ বছর পূর্বে জনৈক মোছলেম উদ্দিন এর সাথে পারিবারিক ভাবে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহ পরর্বতী সময় হতে স্বামী মোছলেম উদ্দিন ফাতেমা আক্তার’কে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুন ২০২৫ইং তারিখে স্বামী মোছলেম উদ্দিন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা সিএনজি ক্রয় করার জন্য ফাতেমাকে তার পরিবারের কাছ থেকে নগদ টাকা প্রদানের জন্য চাপ প্রয়োগ করলে ফাতেমা টাকা প্রদানে অপারগতা প্রকাশ করে।
পরবর্তীতে স্বামী মোছলেম উদ্দিন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা টাকা না পেয়ে ফাতেমাকে হত্যার উদ্দেশ্যে তাদের বসত ঘরের একটি রুমে আবদ্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় ফাতেমার আত্ম-চিৎকারে আশপাশের লোক ঘটনাস্থাল থেকে প্রায় ৫৫ শতাংশ দগ্ধ অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মৃত্যুবরণ করে।
উক্ত নৃশংস হত্যার ঘটনায় ফাতেমার পিতা মোঃ নুরুল আফচার বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ০২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনাম ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২১, তাং-২১ জুন ২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ১১(ক)/৩০।
নৃশংস এই হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টিসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে স্থানীয় জনসাধারণ মানববন্ধন করে এবং বিভিন্ন প্রিন্ট পত্রিকায় এবং গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়। উক্ত হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত মামলার ০২নং এজাহারনামীয় পলাতক আসামী ঘাতক স্বামী মোঃ মোছলেম উদ্দিন ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ জুলাই ২০২৫ইং তারিখে আনুমানিক ১৪৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১০, ঢাকা এর যৌথ আভিযানিক দল ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন জোয়াইড় মোড় এলাকায় অভিযান পরিচালানা করে আসামী মোঃ মোছলেম উদ্দিন (৩২), পিতা নুর মোস্তফা, সাং-মধ্যম বাগাচতর,থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন