জুলিয়া জাহান
২৭ জুলাই ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে ইতি আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার, ২৫ জুলাই রাত ১০টার দিকে মিজমিজি বাতানপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ইতি আক্তারের স্বামী মো. বিল্লাল (৩৫), কে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত দম্পতি মিজমিজি এলাকার ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। রাত আনুমানিক ১০টার দিকে তাদের ঘর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যায় পরে ঘরের দরজা বন্ধ পাওয়া গেলে নক করলে বিলম্বে দরজা খোলেন বিল্লাল। এরপর লোকজন দেখতে পান, ইতি আক্তার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। দাম্পত্য কলহের একপর্যায়ে বিল্লাল রুটি বানানোর বেলন দিয়ে স্ত্রী ইতিকে মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিল্লালকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (সদর) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০