
সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের দেবহাটার চাঁদপুর মোড় এলাকায় দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জগামী হামদার্দ পরিবহনের সঙ্গে সাতক্ষীরাগামী বিআরটিসি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হন। আহতরা নিজ নিজ এলাকায় চিকিৎসা নিচ্ছেন। তবে এখনো পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি থানায় হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, “এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন