
নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। ২৬ জুলাই (শনিবার ) বিকেলে নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী রাশেদ আহামেদ টিটুর নেতৃত্বে নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার তারেক জিয়া পরিষদের সভাপতি শিশির খান, সহ-সভাপতি মেজবা উদ্দিন স্বপন, মোঃ শফিউদ্দিন শাফি, ফতুল্লা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীসহ নেতৃবৃন্দ। মহানগর সাধারণ সম্পাদক মনোনয়ন দেয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়া তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের ৯৮ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনও দেওয়া হয়েছে।
মন্তব্য করুন