জুলিয়া জাহান
২৭ জুলাই ২০২৫, ৮:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা

শীর্ষ সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে শীর্ষ সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ স্থানে ঘটনা ঘটে।

আল মামুন তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আল মামুন ৩ নারীকে নিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকার একটি বাসে ওঠেন। গৌরীপুর বাস স্টেশনে বাসটি থামলে পানি কেনার জন্য নামার সময় ৩ থেকে ৪ জন ধারালো অস্ত্রধারী ব্যক্তি তার উপর আক্রমণ করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, হত্যাকারীদের শনাক্ত এবং ঘটনায় কারা জড়িত তা তদন্তের পর জানা যাবে। তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০