জুলিয়া জাহান
২৭ জুলাই ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে গৃহবধূ হত্যা: স্বামী মোছলেম উদ্দিন গ্রেপ্তার

গৃহবধূ হত্যা: স্বামী মোছলেম উদ্দিন গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় চঞ্চল্যকর গৃহবধূ’কে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা মামলার পলাতক আসামী ঘাতক স্বামী মোছলেম উদ্দিন‘কে ফরিদপুর থেকে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১০, ঢাকা কর্তৃক গ্রেপ্তার।

নিহত ফাতেমা আক্তার চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। বিগত ১২ বছর পূর্বে জনৈক মোছলেম উদ্দিন এর সাথে পারিবারিক ভাবে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহ পরর্বতী সময় হতে স্বামী মোছলেম উদ্দিন ফাতেমা আক্তার’কে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুন ২০২৫ইং তারিখে স্বামী মোছলেম উদ্দিন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা সিএনজি ক্রয় করার জন্য ফাতেমাকে তার পরিবারের কাছ থেকে নগদ টাকা প্রদানের জন্য চাপ প্রয়োগ করলে ফাতেমা টাকা প্রদানে অপারগতা প্রকাশ করে।

পরবর্তীতে স্বামী মোছলেম উদ্দিন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা টাকা না পেয়ে ফাতেমাকে হত্যার উদ্দেশ্যে তাদের বসত ঘরের একটি রুমে আবদ্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় ফাতেমার আত্ম-চিৎকারে আশপাশের লোক ঘটনাস্থাল থেকে প্রায় ৫৫ শতাংশ দগ্ধ অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মৃত্যুবরণ করে।

উক্ত নৃশংস হত্যার ঘটনায় ফাতেমার পিতা মোঃ নুরুল আফচার বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ০২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনাম ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২১, তাং-২১ জুন ২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ১১(ক)/৩০।

নৃশংস এই হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টিসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে স্থানীয় জনসাধারণ মানববন্ধন করে এবং বিভিন্ন প্রিন্ট পত্রিকায় এবং গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়। উক্ত হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত মামলার ০২নং এজাহারনামীয় পলাতক আসামী ঘাতক স্বামী মোঃ মোছলেম উদ্দিন ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ জুলাই ২০২৫ইং তারিখে আনুমানিক ১৪৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১০, ঢাকা এর যৌথ আভিযানিক দল ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন জোয়াইড় মোড় এলাকায় অভিযান পরিচালানা করে আসামী মোঃ মোছলেম উদ্দিন (৩২), পিতা নুর মোস্তফা, সাং-মধ্যম বাগাচতর,থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০