জুলিয়া জাহান
২৪ জুলাই ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবচরে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী দুর্ঘটনা

শিবচরে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী দুর্ঘটনা

পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন, আহত আরও দুইজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে কুতুবপুর সীমানা এলাকায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার মাসুদ বিশ্বাস (৫৫) ও ফিরোজা বেগম (২৮)। তাঁরা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।

শিবচর হাইওয়ে থানার সূত্রে জানা যায়, ভোরে ফরিদপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস সামনে থাকা কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই পেছনে থাকা একটি বাস সেই মাইক্রোবাসে ধাক্কা দিলে চূর্ণ-বিচূর্ণ হয় যানটি। ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুদ ও ফিরোজা।

আহত দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন তিনটি বর্তমানে থানায় রয়েছে বলে জানান শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম। ঘটনার তদন্ত চলছে, নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০