জুলিয়া জাহান
২১ জুলাই ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেরোবি প্রশাসনকে শাড়ি চুরি উপহার

বেরোবি প্রশাসনকে শাড়ি চুরি উপহার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সক্রিয় হয়ে উঠেছে ছাত্রদল ও ছাত্রশিবির। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করায় প্রতীকী প্রতিবাদ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে শাড়ি ও চুড়ি ‌‘উপহার’ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২০ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটে প্রতিবাদ কর্মসূচি পালন শেষে প্রক্টর দপ্তর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে শাড়ি ও চুড়ি নিয়ে যান সাধারণ শিক্ষার্থীরা। তারা দুই দপ্তরের চেয়ারে শাড়ি পরিয়ে দেন এবং টেবিলে চুড়ি রাখেন।

এসময় শিক্ষার্থীদের ‘লেজুরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ক্যাম্পাসে রাজনীতি চলে, প্রশাসন কী করে’, ‘দিয়েছিতো রক্ত, আরও দেবো রক্ত’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ক্যাম্পাসে রাজনীতি চলে, প্রশাসন শাড়ি পরি’, ‘শিক্ষা রাজনীতি একসঙ্গে চলে না’ স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘জুলাই বিপ্লবে এই বিশ্ববিদ্যালয় অন্যতম সূতিকাগার। প্রশাসন ১০৮তম সিন্ডিকেটে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে। কিন্তু সেই সিদ্ধান্ত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চলছে। এতে শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।’

তিনি বলেন, ‘ছাত্ররাজনীতি গণতান্ত্রিক চর্চার জন্য ছাত্র সংসদ অনতিবিলম্বে কার্যকর করতে হবে। কোনো লেজুরবৃত্তিক সংগঠনকে এই ক্যাম্পাসে দেখতে চাই না।’
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম আশিক বলেন, ‘নোংরা রাজনীতির কারণে আমরা আবু সাঈদকে হারিয়েছি। পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিতে চাই, এই ক্যাম্পাসে ছাত্ররাজনীতির কোনো স্থান হবে না।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ‘লেজুড়বৃত্তিক রাজনীতি যাতে কেউ করতে না পারে, সেজন্য তিন সদস্যের একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা বিষয়গুলো দেখছেন। এরপর প্রমাণস্বরূপ তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
ক্যাম্পাস সূত্র জানায়, গত বছরের ২৮ অক্টোবর ১০৮তম সিন্ডিকেটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়। তা সত্ত্বেও সম্প্রতি ছাত্রশিবিরের নতুন কমিটি এবং আজ প্রকাশ্যে ছাত্রদলের নেতাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সদস্য ফরম বিতরণ নিয়ে বিতর্ক চলে।

এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শাড়ি-চুড়ি ‘উপহার’ দেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০