
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় চালা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার সকালে মাওনা টু কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়িয়া রোডের দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চারজন মারা যান।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এই সড়কে সিএনজি চলাচল একেবারেই অনিরাপদ। তারা অবিলম্বে এই রোডে সিএনজি চলাচল নিষিদ্ধ করার দাবি তুলেছেন। একজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাজারো মায়ের কোল খালি হবে যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তখন এই প্রাণহানির দায় কে নেবে?”
প্রতিনিয়তই এই সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দিন দিন বাড়ছে মৃত্যুর মিছিল। প্রশাসনের হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলেই মনে করছেন সচেতন নাগরিকরা।
জুজা
মন্তব্য করুন