
ভোলা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় দক্ষিণ আইচা থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য হাসপাতালের সামনে পেট্রোল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় থানার এসআই মো. ফারুক ও সঙ্গীয় ফোর্স একটি সিএনজি তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মো. আইয়ুব আলী (৩২), পিতা: নুরুল ইসলাম পালওয়ান, ঠিকানা: চার মন্তাজ, রাঙ্গাবালী।
২. মোর্শেদ আলম মেস্ত্রী (৩১), পিতা: কুট্টি মেস্ত্রী।
৩. কামরুল ইসলাম (২৮), পিতা: মো. রফিকুল ইসলাম, ঠিকানা: টবগী ইউনিয়ন, বোরহানউদ্দিন।
আটকদের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০২, তারিখ: ১৬/০৭/২০২৫) রুজু করা হয় এবং বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অপরুপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুজা
মন্তব্য করুন