জুলিয়া জাহান
১৬ জুলাই ২০২৫, ১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘জুলাই শহীদ দিবস’ আজ, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

আজ, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

আজ পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। দিবসটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের আত্মত্যাগ স্মরণে উদযাপিত হচ্ছে।

গত বছরের এই দিনে (১৬ জুলাই ২০২৪) রংপুরে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এরপর সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১৬ জুলাইকে ‘খ’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ।

আজ বুধবার দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এ ছাড়া শহীদদের স্মরণে দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০