জুলিয়া জাহান
১৫ জুলাই ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী জিয়া-আফছার পেলেন নতুন ভ্যান, পাশে ইউএনও

প্রতিবন্ধী জিয়া-আফছার পেলেন নতুন ভ্যান

শহীদদের স্মরণে দেবহাটা উপজেলায় পালিত হতে যাচ্ছে ‘গণঅভ্যুত্থান দিবস’। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ২টায় উপজেলা সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অলক কুমার ব্যানার্জি, বিএনপির মনোনয়নপ্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর ইসলাম, শহীদ আসিফের ভাই রাকিব রায়হান, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

সভায় জুলাই মাসের শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, এসব দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে শহীদদের আদর্শকে বুকে ধারণ করতে হবে।

এদিকে একই দিন দুপুরে আরও একটি মানবিক ঘটনা ঘটে।

দেবহাটার জিয়াউর রহমান ও মানসিক ভারসাম্যহীন আফছার আলীর জীবিকা ছিল ভ্যান চালানো। চুরি হয়ে যাওয়া তাদের ভ্যানের খবর পেয়ে ইউএনও আসাদুজ্জামান নিজ উদ্যোগে তাদের নতুন ভ্যান উপহার দেন।

দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে ভ্যান দুটি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

ইউএনও বলেন, “সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”

উপহার পাওয়া জিয়া ও আফছার বলেন, “এই ভ্যান আমাদের নতুন জীবনের আশার আলো।”

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০