একটি বিরল ও গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হলো সৌদি আরবের পবিত্র মক্কা। সূর্য উঠে এসেছে কাবা শরিফের একদম ঠিক ওপরে!
মঙ্গলবার, ১৬ জুলাই—এই দিনে মক্কার আকাশে সূর্য যখন কাবার উপর অবস্থান করে, তখন কাবার চারপাশের ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যায়।
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, এই মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সূর্যের দিকে তাকিয়ে মুসল্লিরা নির্ভুল কিবলা নির্ধারণ করতে পারবেন।
বিজ্ঞানীরা এই ঘটনাকে বলেন ‘সোলার জেনিথ’। প্রতিবছর মে মাসের শেষ ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে এমন ঘটনা দুইবার ঘটে।
পৃথিবীর ২৩.৫ ডিগ্রি ঢালু অক্ষের কারণে সূর্যের অবস্থান এই নির্দিষ্ট অক্ষাংশে এসে পড়ে, আর তখনই ঘটে এই বিরল ঘটনা।
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানিয়েছেন, এটি কেবল ধর্মীয় দিক থেকে নয়, বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সূর্যকেন্দ্রীয়তা কেবল কিবলা নির্ধারণে নয়, বায়ুমণ্ডলের প্রতিফলন, জলবায়ু ও সূর্যের আচরণ নিয়েও গবেষণার সুযোগ দেয়।
আধুনিক প্রযুক্তি ছাড়াই বিশ্বের যে কোনো প্রান্তের মুসল্লিরা এভাবে সূর্যের দিকে মুখ করে সঠিক কিবলা নির্ধারণ করতে পারেন—এ এক দুর্লভ সৌভাগ্য।
এই বিরল ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ খুব বেশি দিনের জন্য নয়—তাই এই সময়কে কাজে লাগিয়ে মুসলিমদের সঠিক কিবলা চিহ্নিত করতে উৎসাহিত করছেন বিশেষজ্ঞরা।
লোহাগড়া প্রতিনিধি নাইম টিটোর ভিডিওচিত্রে বিস্তারিত।
মন্তব্য করুন