ইমাম হোসাইন (রা.)-এর পক্ষে কারবালার যুদ্ধে হিন্দু সেনারা লড়াই করেছিলেন—এই গল্প শুনে অবাক হবেন অনেকেই!
ইতিহাস বলছে, স্বৈরাচারী ইয়াজিদ যখন ইমাম হোসাইন (রা.)-কে সপরিবারে হত্যা করতে চেয়েছিল, তখন ইমাম আহ্বান করেছিলেন— ‘হাল মিন নাসিরিন ইয়ানসুরনা!’ অর্থাৎ, কেউ কি আমাদের সাহায্য করতে পারেন?
সেই আহ্বানে সাড়া দিয়েছিলেন সুদূর ভারতের রাজা সমুদ্রগুপ্ত। তিনি পাঞ্জাবের মোহিয়াল ব্রাহ্মণ বীর রিহাব সিধ দত্ত-এর নেতৃত্বে একদল সাহসী সেনা কারবালায় পাঠান।
কিন্তু বীর রিহাব দত্ত ও তার বাহিনী যখন পৌঁছান, ততক্ষণে ইমাম হোসাইন (রা.) শহীদ হয়ে গেছেন।
ক্ষোভ আর দুঃখে নিজেরাই আত্মাহুতি দিতে চেয়েছিলেন এই হিন্দু যোদ্ধারা। তখন ইমাম হোসাইনের আরব অনুরাগীরা বোঝান—এই বলিদান বৃথা নয়, ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধের প্রতিশোধ নিতে জনাব-ই-মুখতারের বাহিনীতে যোগ দিন।
রিহাব দত্ত ও তার বাহিনী তাই করেছিলেন। পরবর্তী লড়াইয়ে তারা ইয়াজিদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করেছিলেন। অনেকে শহীদ হয়েছিলেন, কেউ কেউ ভারতে ফিরে গেছেন—আর কেউ রয়ে গেছেন মধ্যপ্রাচ্যে।
কারবালায় যাওয়া সেই হিন্দু ব্রাহ্মণদের বংশধররাই আজকের হুসাইনি ব্রাহ্মণ।
এখনো তারা হিন্দু হয়েও আশুরা পালন করেন, রমজানে রোজা রাখেন, কখনো মসজিদেও যান। ভারতের প্রয়াত অভিনেতা সুনীল দত্ত, স্ত্রী নার্গিস দত্ত ও ছেলে সঞ্জয় দত্ত—তিনজনই হুসাইনি ব্রাহ্মণ।
এই বিরল ঐতিহ্য প্রমাণ করে হিন্দু ও ইসলাম এক সেতুবন্ধে দাঁড়াতে পারে—মানবতার পক্ষে!
লোহাগড়া প্রতিনিধি নাইম টিটোর ভিডিওচিত্রে বিস্তারিত।
মন্তব্য করুন