জুলিয়া জাহান
১৪ জুলাই ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২২ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ শুরু

বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ শুরু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ২২নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথাগুলো। রবিবার (১৩ জুলাই) বিকেল চারটায় বন্দর বাজারস্থ রয়েল কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহানগর ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবুদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।তিনি বলেন আমরা বিএনপির পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে চাই। তারা দীর্ঘ ১৫টি বছর কিন্তু রাজপথে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। এবং যোগ্যতার প্রমাণ দিয়ে কিন্তু তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করার ক্ষেত্রে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল। আমরা চাই যারা দীর্ঘ ১৫ বছর যাদেরকে রাজপথে দেখেছি এবং আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা, মামলা, নির্যাতন এবং জেল খেটেছেন তাদের কি আমরা মূল্যায়ন করতে চাই।

শামীম ওসমান,সেলিম ওসমান ও আইভীর কোন দোসরকে বিএনপির সদস্য পদ দেয়া যাবে না সেই দিকে খেয়াল রাখবেন।কোন আওয়ামী দোসর বিএনপিতে প্রবেশ করতে না পারে।তিনি আরো বলেন আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে। তাদের কষ্ট হয় এমন কিছু করা যাবে না।

বিএনপির সাথে প্রতিটা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল তাদের মধ্য থেকে মনোনয়ন দিতে হবে।অনুষ্ঠনে প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিখান, সদস্য ডাঃ মজিবুর রহমান, বিএনপির শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল খান বাবু, ২২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ- সভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু প্রমুখ।

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০