
নারায়ণগঞ্জ আড়াইহাজারে কীটনাশক পানে তানিয়া(২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার(১৩ জুলাই) সকালে পৌরসভার চামুরকান্দি নিজ পিত্রালয়ে ওই গৃহবধূ পরিবারের লোকজনের অজান্তে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
এঘটনায় তার পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে তার স্বজনরা রূপগঞ্জ ইউ এস বাংলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূর স্বজনরা জানান, তানিয়া মানসিক ভাবে অসুস্থ ছিলেন,স্বামী আঃ মজিদ ও সন্তানদের নিয়ে তার পিতার বাড়িতেই বসবাস করতেন।
জুজা
মন্তব্য করুন