জুলিয়া জাহান
৯ জুলাই ২০২৫, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় গভীর রাতে যৌথ অভিযানে জুয়া ও মাদকসামগ্রীসহ ১০ জন আটক

যৌথ অভিযানে জুয়া ও মাদকসামগ্রীসহ ১০ জন আটক

‎গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জুয়া ও মাদকসামগ্রীসহ ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।

‎সোমবার (৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল। অভিযানে জুয়ার সামগ্রী, নগদ টাকা এবং কিছু পরিমাণ মাদক জব্দ করা হয়।

‎আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ। বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

‎এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

‎এ অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং জুয়া ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০