
আজকের এই বিশেষ দিনে, আমরা এখানে সমবেত হয়েছি একটি সুন্দর স্মৃতি ও অভিজ্ঞতার সমাপ্তি উদযাপন করতে। আমাদের এই পথচলায় যারা সবসময় পাশে ছিলেন, তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। এখানে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের অমূল্য সম্পদ। বিদায় সবসময় কষ্টের, তবে নতুন কিছুর জন্য পথ করে দেয়। এই বিদায় আমাদের নতুন দিগন্তের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, এবং আশা করি ভবিষ্যতে আমাদের আবার দেখা হবে। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।”
চাঁদপুরের কচুয়া উপজেলা বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোখলেছুর রহমান ও আবুল হোসেন অশ্রুজলে অবসরজনিত বিদায় হলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সোমবার অত্র বিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বাপ্পি দত্ত রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শাখা বিএনপির সম্মানিত সদস্য হাজী ইঞ্জিনিয়ার মোঃ শাহাজান, কচুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ক্যাশিয়ার দেলোয়ার হোসেন ভূইয়া মালাখালা, বারৈয়ারা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ মেম্বার, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ নাছির উদ্দীন প্রধান, আটমোর গ্রামের কৃতিসন্তান মোঃ মোশাররফ হোসেন সরকার, বদরুদ্দোজা তালুকদার খোকন, নুরে আলম সিদ্দিকী, কামাল হোসেন, মিজানুর রহমান ভূইয়া প্রমুখ।
এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ২সহকারী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও গাড়ীবহরে বিদায় দেওয়া হয়।
মন্তব্য করুন