
প্রথমবার অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিয়েই বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল। আজ শুক্রবার (৪ জুলাই) চীনের ডাজহু শহরে জাপানের বিপক্ষে ১১-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা।
ম্যাচের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয়ার্ধে ছিন্নভিন্ন হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। প্রথম কোয়ার্টারে ১ গোল হজমের পর দ্বিতীয় কোয়ার্টারে আরও ২ গোল দেয় জাপান। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ ভালো খেললেও শেষ কোয়ার্টারে মাত্র ১৫ মিনিটেই হজম করে ৭ গোল।
এই হার দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করল বাংলাদেশের মেয়েরা। আগামীকাল শনিবার (৫ জুলাই) মেয়েরা খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। একই দিন ছেলেদের দল মুখোমুখি হবে শ্রীলংকার।
মন্তব্য করুন