জুলিয়া জাহান
৩ জুলাই ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাধবপুরে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ আপন দুই ভাইসহ গ্রেপ্তার ৩

গাঁজাসহ আপন দুই ভাইসহ গ্রেপ্তার ৩

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ আপন দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মাধবপুর থানা পুলিশের একটি দল পশ্চিম মাধবপুর পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি ভাঙ্গারি দোকানে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে বোরহানউদ্দিন (২৭) ও তার ভাই বাহাউদ্দিন (২৫), এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. মোস্তফা (৩০)।

অভিযানকালে গাঁজা পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন প্রায় ৫০ কেজি, যা সীমান্ত এলাকা থেকে এনে স্থানীয়ভাবে সরবরাহের উদ্দেশ্যে রাখা হয়েছিল।
এদিকে, ঘটনার খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সহিদ-উল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১০

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১১

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১২

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৩

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৪

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৫

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৬

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৭

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৮

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৯

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

২০