
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জটিলতা বাড়ায় ইউক্রেনের জন্য প্রতিশ্রুত কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ জুলাই) হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রতিরক্ষা বিভাগ (ডিওডি) বিশ্বের বিভিন্ন দেশে সামরিক সহায়তা পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত নিয়েছে।
যদিও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট অস্ত্রের তালিকা প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে—এতে এয়ার ডিফেন্স মিসাইল ও নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এটি কিয়েভের জন্য বড় ধাক্কা হতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কয়েক হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটির অস্ত্রভান্ডার হ্রাস নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন ট্রাম্পপন্থী কর্মকর্তারা।
মন্তব্য করুন