জুলিয়া জাহান
১ জুলাই ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে জুট মিল শ্রমিকদের আন্দোলন, বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবি

জুট মিল শ্রমিকদের আন্দোলন, বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বি.কে ওয়াই জুট মিলসে বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অস্থায়ী শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। কয়েক মাস ধরে দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষের নীরবতায় ক্ষুব্ধ হয়ে সম্প্রতি আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, ছয় মাস আগে মিল কর্তৃপক্ষ তাদের বেতন বাড়ানোর আশ্বাস দিলেও এখনো তা কার্যকর হয়নি। প্রতিশ্রুতি ভঙ্গ করায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, মিলটিতে ১৮ বছরের নিচে শিশু ও কিশোরদের দিয়ে ঝুঁকিপূর্ণ যন্ত্রচালিত কাজে নিয়োগ দেওয়া হচ্ছে, যা শ্রম আইন ও শিশুশ্রম নিষিদ্ধকরণ আইনের সরাসরি লঙ্ঘন। এছাড়া শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম যেমন গ্লাভস, হেলমেট, মাস্ক বা নিরাপত্তামূলক পোশাক সরবরাহ করা হয় না। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হয় শ্রমিকদের।

শ্রমিকরা আরও অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে আন্দোলনে নামলেই প্রশাসনের মাধ্যমে বাধা দেওয়া হচ্ছে। পুলিশি নজরদারি ও হস্তক্ষেপের মাধ্যমে আন্দোলন দমন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।

শ্রমিকদের এক প্রতিনিধি জানান, “আমাদের স্থায়ী করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা হয়নি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি, অথচ ন্যায্য বেতন বা সুরক্ষা কোনোটাই পাই না।”

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের ম্যানেজার “আশীষ” এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি আন্দোলনকারীদের বি কে ওয়াই কারখানার শ্রমিক না বলে জানায়। এবং অভিযোগের বিষয় অস্বীকার করেন।

শ্রমিকরা দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০