জুলিয়া জাহান
১ জুলাই ২০২৫, ৮:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে দিনের ভোট রাতে করার কালচার চালু হয়েছে” — অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে দিনের ভোট রাতে করার কালচার চালু হয়েছে। ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশে অবিচারের বীজ রোপণ করা হয়েছে, বাংলাদেশে খুনের রাজনীতি চালু হয়েছে; এই রায় এসেছিল বলে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব- মানুষের এই অধিকারটাকে চিরতরে নির্বাসনে পাঠানোর একটা অপচেষ্টা করা হয়েছিল।

সোমবার (৩০ জুন) বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, যে বাংলাদেশকে বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যে বাংলাদেশে বেগম খালেদা জিয়া নারীর অধিকার, শিশুর অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন। এরপর ধীরে ধীরে বাংলাদেশ গণতন্ত্রের পথে হেঁটেছিল। যে বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য স্বপ্ন বুনেছিলেন। সেই স্বপ্ন বাংলাদেশের জুডিশিয়ারি করাপশনের মাধ্যমে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, আজকে আমরা বিপ্লবের সফলতা ভোগ করে ক্ষমতার মসনদে বসে আছি তাদের দিকে হয়তো তাকিয়ে, সন্তান হারা মা, পা হারা পঙ্গু ব্যক্তি, চোখ হারানো মানুষ আমাদের দিকে তাকিয়ে বলবে- তোমার ভুবনে ফুলের নালা, আমি কাঁদি সাতরাই; এই যে বেদনা, এই যে আর্তি- এই আর্তির কারণ আমরা এখন পর্যন্ত বিপ্লবের যে চেতনা, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, বিপ্লবের যে পরিণতি সেই যৌক্তিক পরিণতির কাছে বাংলাদেশের মানুষকে নিয়ে যেতে পারিনি।

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য (বিশেষ পিপি) অ্যাডভোকেট বকসী জুবায়ের আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েস, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এনায়েত কবির সরকার, পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শান্তি পদ ঘোষসহ সিনিয়র আইনজীবীরা। বক্তব্যের শুরুতে ৩৬ জুলাই আন্দোলনকে শ্রদ্ধাভরে স্মরণ করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রাত পোহালে ৩৬ জুলাই। এক বছর আগে আমাদের মাঝ থেকে ২ হাজার তরতাজা প্রাণ তাদের জীবন দিয়ে জুলাই মাসটা আমাদের উপহার দিয়েছিল। রাত পোহালেই মনে হবে জুলাইয়ের ৩৬ দিন, যাকে আমরা ভালোবেসে ৩৬ শে জুলাই নাম দিয়েছি। সেই ৩৬ দিনে আমাদের মাঝ থেকে প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন।

এর আগে দুপুর ২টার দিকে শহরের আদালত সড়কের পাশে জেলা আইনজীবী সমিতির ২নং বার হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অংশ নেন বিশেষ মোনাজাতে। এরপর জেলা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০