জুলিয়া জাহান
৩০ জুন ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ড ডিসি পার্কে মাছ ধরা উৎসব উপলক্ষে মাছ অবমুক্তকরণ,বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

ডিসি পার্কে মাছ ধরা উৎসব উপলক্ষে মাছ অবমুক্তকরণ

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১১ টার সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী ১২ জুলাই মাছ ধরা উপলক্ষে ডিসি পার্কের লেকে মাছ অবমুক্তকরণ, নিজ হাতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফিতা কেটে ফ্লাওয়ার জোনের উদ্বোধন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, ডিসি পার্কে প্রতি বছর কিন্তু একটা ফুল উৎসব হয়। সারাবছরই অন্য কোন ইভেন্ট থাকে না। আমরা এবার চিন্তা করেছি যে ডিসি পার্ককে সারাবছর উৎসব মুখর করে রাখার জন্য ছোট ছোট পরিসরে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন থাকবে। তার অংশ হিসেবে মাছ ধরার প্রোগ্রামটা আগামী ১২ জুলাই থেকে শুরু হবে। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি ও স্থায়ী একটা ফ্লাওয়ার গার্ডেন করা হয়েছে যেটা আগে ছিল না। আমরা একটা গোল ঘর করেছি যাতে যারা দর্শনার্থী আসে তারা টিকিট কেটে বিনোদন পাই। পার্কে ফ্লাওয়ার ডেভলাপমেন্ট ও গাইড ওয়ালের কাজ চলছে। আমরা মূলত চাই যে ডিসিপার্ক চট্টগ্রামের একটা সম্পদে পরিণত হোক। আর চট্টগ্রামে অন্য কোন উৎসব নেই। ডিসি পার্কের ফুল উৎসব সারা চট্টগ্রামবাসীর প্রাণের উৎসব ও প্রাণের দাবীতে পরিণত হয়েছে। এই উৎসবের পাশাপাশি আমরা ডিসি পার্কে সারা বছরই জনসমাগম থাকে এবং অনেক বিনোদন প্রিয় দর্শনার্থীদের যেন ভীড় থাকে সেজন্য আমরা ছোট ছোট পরিসরে প্রোগ্রামের আয়োজন করেছি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন। সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা প্রশাসন কার্যালয় এবং ডিসি পার্কে দায়িত্বরত নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০