জুলিয়া জাহান
২৯ জুন ২০২৫, ১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

টাংগাইলে ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো “অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের জন্য বৈশ্বিক ক্যারিয়ার সুযোগসমূহ” শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ‎রবিবার(২৯ জুন)২০২৫ইং তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল নবগঠিত “মাভাবিপ্রবি অ্যাকাউন্টিং ক্লাব” এর মধ্য দিয়েই ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম। ওয়ার্কশপের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাবাকাস একাডেমির লিড মেন্টর শিবলি সাদিক।

‎প্রধান অতিথি অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম বলেন, “মাভাবিপ্রবিতে এই প্রথমবারের মতো এমন একটি কর্মশালার আয়োজন সত্যিই প্রশংসনীয়। বর্তমান বিশ্বে অ্যাকাউন্টিং একটি চাহিদাসম্পন্ন ও বহুমুখী পেশা। শুধুমাত্র দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক পরিসরেও অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে অসংখ্য সুযোগ। তবে এসব সুযোগ কাজে লাগাতে হলে আমাদের প্রয়োজন হবে যথাযথ দক্ষতা, প্রযুক্তির জ্ঞান এবং বৈশ্বিক চাহিদা সম্পর্কে স্পষ্ট ধারণা।”

অনুষ্ঠানের মূল বক্তা শিবলি সাদিক বলেন, “আজকের এই কর্মশালাটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়—বরং এটি একটি দিগন্ত উন্মোচন, যেখানে আমরা বাংলাদেশের অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের জন্য বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছি। বর্তমান বিশ্বে অ্যাকাউন্টিং আর কেবল সংখ্যার খেলা নয়, এটি একটি কৌশলগত পেশা—যেখানে নেতৃত্ব, প্রযুক্তি জ্ঞান এবং আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষতা অপরিহার্য। আজকের এই কর্মশালার মাধ্যমে আমরা আশা করি—শিক্ষার্থীরা জানতে পারবে কীভাবে গ্লোবাল মার্কেটে নিজেদের প্রস্তুত করতে হবে। আন্তর্জাতিক জব মার্কেট, রিমোট ওয়ার্ক, ফিনটেক, করপোরেট গভার্ন্যান্সসহ নানা বিষয়ে নতুন জানার সুযোগ হবে।”

‎ওয়ার্কশপে ‎আন্তর্জাতিক কর্মক্ষেত্রে বাংলাদেশের অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উক্ত কর্মশালায় ‎বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে এমন আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রস্তুতি নিতে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০