
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী হাইস্কুল মাঠে গাক চক্ষু হাসপাতালের আয়োজনে ও নবজাগরণী ক্রীড়া সংঘের সহযোগিতায় একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে।
চক্ষু শিবিরটি ২৯ জুন ২০২৫, রোজ রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে দুপুর ৩টা পর্যন্ত। এতে শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও ছানি রোগ শনাক্ত করে ভবিষ্যৎ অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
উক্ত চক্ষু শিবিরের উদ্বোধন করেন জনাব মোঃ আবু তালেব, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ এবং নবজাগরণী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এই সংঘ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে”।
গাক চক্ষু হাসপাতালের প্রতিনিধি দল রোগীদের চোখের বিভিন্ন সমস্যা যেমন ছানি, চোখের ইনফেকশন, দূরদৃষ্টি, ইত্যাদি বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ দেন। যাদের ছানি ধরা পড়ে, তাদেরকে বগুড়ার গাক হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে বলে জানানো হয়।
চক্ষু শিবিরে সহযোগিতা করেন নবজাগরণী ক্রিড়া সংঘ। দিনব্যাপী এই কার্যক্রমে এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মন্তব্য করুন