জুলিয়া জাহান
২৭ জুন ২০২৫, ৩:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবু সাঈদ হত্যা মামলায় প্রতিবেদন ও চার্জশিট প্রত্যাখ্যান বেরোবি শিক্ষার্থীদের

আবু সাঈদ হত্যা মামলায় প্রতিবেদন ও চার্জশিট প্রত্যাখ্যান

দীর্ঘ ১১ মাস পর আবু সাঈদ হত্যা মামলায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। এতে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ প্রতিবেদন ও চার্জশিট প্রত্যাখ্যান করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মিডিয়া চত্বরে তাদের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক প্রক্টরকে নিয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেন।এ সময় আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা হয়েছে, এমন খবর জানার সঙ্গে সঙ্গে তারা প্রতিবেদন ও সম্ভাব্য চার্জশিট প্রত্যাখ্যান করেন।

তারা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাবেক প্রক্টরকে নিয়ে দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন এবং মামলাটির পুনরায় তদন্ত দাবি করেন। একইসাথে তারা আবু সাঈদের হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিও জানান।

প্রতিবেদনের খবর পাওয়ার পর তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং অবস্থান কর্মসূচি থেকে প্রশাসনিক ভবনে প্রবেশ করে বিক্ষোভ করেন। এ সময় প্রশাসনিক ভবনের উত্তর গেটে বিক্ষোভ এবং দক্ষিণ গেটে তালা ঝুলিয়ে দেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘আমরা তাদের (ট্রাইব্যুনাল) সাথে বিশ্ববিদ্যালয়ে বসতে চেয়েছি, কিন্তু তারা আসেনি। তারা বলছে হামলা নাকি ক্যাম্পাসের ভেতর থেকে হয়েছে—এটা মিথ্যাচার। বাংলাদেশের বিচারহীনতার বড় প্রমাণ আজ এই চার্জশিট দেওয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে।’

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে এ মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০