
ফরিদপুর জেলার সালথা উপজেলার সালথা মোল্লা বাড়ী সড়ক সংলগ্ন নির্মাণাধীন হাজী ট্রেডার্স লিমিটেড এর সয়াবিন তেলের কারখানায় পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বলার মোহাম্মাদ শহীদ।
শুক্রবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বলার মোহাম্মাদ শহীদকে ফুলেল ভালোবাসা দিয়ে বরণ করে নেন- চৌধুরী সাব্বির আলী, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন, ইউপি সদস্য কবির খান, সৈয়দ আলী সহ সালথার ক্রিকেট ফ্যান্স ক্লাবের সদস্যরা।
এসময় চৌধুরী সাব্বির আলী সালথাবাসির পক্ষ থেকে মোহাম্মাদ শহীদকে স্বাগতম জানান। তিনি বলেন এই প্রথম কোন জাতীয় দলের সাবেক খেলোয়ারকে পেয়ে আমরা সালথাবাসি আনন্দিত ও উদ্ভাসিত।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন বলেন, আপনাকে পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত।
এসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোহাম্মাদ শহীদ বলেন, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হলাম, কখনোই এই ভালোবাসা আমি বলে শেষ করতে পারবো না। আপনাদের সকলকে জানাই আমার পক্ষে থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
মন্তব্য করুন