
বাগেরহাট জেলার বাধাল বাজারে অবস্থিত গ্রামীণ সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নামে গ্রামীণ সেবা হলেও মূলত এটি একটি অপ চিকিৎসার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। একাধিক ভুক্তভোগীর অভিযোগ এর প্রেক্ষিতে সরোজমিনে গিয়ে দেখা যায় নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসনের চোখ ফাকি দিয়েই এ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মানব সেবার পরিবর্তে শুধুমাত্র ব্যাবসার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে।
এখানে সরকারি নীতিমালা অনুযায়ী সার্বক্ষনিক একজন এম বি বি এস চিকিৎসক থাকার কথা থাকলেও বিগত চার মাস ধরে কোন চিকিৎসক নেই এবং দশ বেডের অনুমোদন প্রাপ্ত ওই প্রতিষ্ঠান এ ছয়জন ডিপ্লোমা সেবিকা থাকার নিয়ম থাকলেও এই প্রতিষ্ঠান এ একজন ও পাওয়া যায় নি, কিন্তু নিয়মিত সিজার, এপেন্ডিসাইটিস, জরায়ূ, হার্নি য়া, হাইড্রোসিল এর মত অপারেশন করাচ্ছেন অন কলে চিকিৎসক এনে।ডায়াগনস্টিক সেন্টার এর বর্জ রীতিমতো পরিবেশ দূষন করছে।
এত সব অনিয়ম এর ব্যাপারে ক্লিনিক এর জানতে ক্লিনিক এর মালিক পালাতক আওয়ামী লীগের নেতা উৎপল কুমার দাসের সাথে যোগাযোগ এ আমরা ব্যার্থ হই এবং সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হন নাই ভারপ্রাপ্ত পরিচালক স্থানীয় বি এন পি নেতা ও কিটনাশক ব্যাবসায়ী শিকদার মনিরুল ইসলাম।
উল্লেখ্য ইতিপূর্বে উক্ত ক্লিনিক থেকে ত্রুটি পূর্ণ ভুল সেবা দেয়ার অভিযোগ করেছেন একাধিক নারী ও পুরুষ। এলাকার সচেতন এবং শিক্ষিত নাগরিকদের দাবি অচিরেই যেন যথাযথ কতৃপক্ষ এ সেবার নামে অপ চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ব্যাবস্থা নেন।
মন্তব্য করুন