
চাঁদপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যের ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকালে চাঁদপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, চাঁদপুর সদর উপজেলার মো. স্বপন গাজী(৪৩), মো. রুবেল হোসেন খান (৩২) ও মো. দেলোয়ার হোসেন গাজী(৪০)।
এর আগে ২০২২ সালের ২৫ নবেম্বর দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের মজিব শেখের গোয়ালঘর থেকে বাছুর সহ ৬টি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়।
পরে ওই বছরের ৩ ডিসেম্বর চোর চক্রের সদস্যরা নোয়াখালী জেলার সুধারাম থানায় চুরির উদ্দেশ্যে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসা করলে গরু চোর চক্রের সদস্য বলে শিকার করেন। এবং চাঁদপুর থেকে তিনটি গরু চুরি করেন বলেও শিকার করে। তাদের দেওয়া স্বীকারোক্তিতে পুলিশ নোয়াখালী লর সুধারাম থানার পূর্বচর উরিয়া আইয়ুব আলী সেরাং বাড়ির গ্যারেজ থেকে গরুগুলো উদ্ধার করে।
ওই সময় তাদের কাছে থাকা চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি তালা কাটার জব্দ করে। পরে আদালতের মাধ্যমে আন্তঃ জেলা গরু চোর চক্রের তিন সদস্যকে কারাগারে পাঠায় পুলিশ।
মন্তব্য করুন