জুলিয়া জাহান
২২ জুন ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাড়াশে বালিশ চাপা দিয়ে শিশুকে হত্যার চেষ্টা

বালিশ চাপা দিয়ে শিশুকে হত্যার চেষ্টা

সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে মেঘলা খাতুন (৯) নামের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে এক গৃহবধূকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে বরিবার (২২ জুন) দুপুর ১২ টার সময় উপজেলার  কুমাল্লু  গ্রামে।

তাড়াশ থানার ওসি তদন্ত  মি. রুপু  কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে  গিয়ে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে, গৃহবধূ মোছা: উমায়া  খাতুন ওরফে  ফতে কে আটক  করে থানায় নিয়ে আসেন। ভিকটিম ও অভিযুক্ত গৃহবধূর পরিবার একই গ্রামে পাশাপাশি বসবাস করেন।

মেঘলা খাতুনের বাবা মো. মুনসুর আলী বলেন, পূর্ব শত্রু তার জের ধরে  প্রতিবেশী নাজমুল হকের স্ত্রী আমার মেয়ে কে একা পেয়ে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার গোঙানির শব্দ শুনে অন্য প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে  এসে উপস্থিত স্বাক্ষীদের বর্ণনা শুনে উমায়া খাতুন ফতে কে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

অপরদিকে নাজমুল হক বলেন, এটা সম্পূর্ণ সাজানো ষড়যন্ত্র।  পুর্বশত্রুতার জেরে তারা এমন পরিকল্পিত ঘটনা সাজিয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত)  মি. রুপ কর বলেন, অভিযুক্ত গৃহবধূকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০