জুলিয়া জাহান
২০ জুন ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে জমি বিরোধে হামলা, বৃদ্ধা ও মানসিক ভারসাম্যহীন ছেলে গুরুতর আহত

জমি বিরোধে হামলা, বৃদ্ধা ও মানসিক ভারসাম্যহীন ছেলে গুরুতর আহত

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পশ্চিম ছৈলাবুনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম (৫০) ও তার মানসিক ভারসাম্যহীন ছেলে আসাদুল ইসলাম (২৫) কে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত।

আহত রোকেয়া বেগম জানান, গত ১৬ এপ্রিল (সোমবার) রাত ৯টার দিকে জমি মাপসংক্রান্ত শালিসের কথা বলে তাদের ডেকে নেয় আনিস সিকদার। তিনি, তার ছেলে আসাদুল ও স্বামী জালাল সিকদার সেখানে গেলে আনিস সিকদার, নান্নু সিকদার, আবদুল হাই সিকদার, সুলতান বয়াতী, সজিব সিকদার, আলমগীর সিকদার, লাইজু বেগম ও রানী বেগমসহ ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রোকেয়া বেগমের মাথায় আঘাত এবং আসাদুল গুরুতর আহত হন। প্রাণ রক্ষায় জালাল সিকদার পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী ও ছেলেকে বাঁচাতে পারেননি।

আহতদের স্বজনদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় সন্ত্রাসী এবং জমি দখলই তাদের মূল কাজ। আহতরা বর্তমানে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারটি জানান, তারা গরিব হওয়ায় চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।

জালাল সিকদার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলা প্রশাসনের কাছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০