জুলিয়া জাহান
২০ জুন ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনব্যাপী নানা আয়োজনে জবি সাংবাদিক সমিতির  ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জবি সাংবাদিক সমিতির  ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিনব্যাপী নানা আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপিত হয়েছে।

‎শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় ক্যাম্পাসে উপাচার্য ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এরপর  কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ সময় তিনি বলেন, “জবিসাস গত দুই দশকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের এই অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”

‎জবিসাসের সভাপতি ইমরান হুসাইন বলেন, “দুই দশকের এই যাত্রা আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। আমরা সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রতি আমাদের অঙ্গীকার অব্যাহত রাখব।”

‎এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মো তাজাম্মুল হক,  জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম,  ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড মো. মঞ্জুর মোর্শেদ ভুঁইয়া।

‎এছাড়া জবিসাসের সাবেক সদস্যদের অংশগ্রহণে মিলনমেলা ও ফল উৎসবের আয়োজন করা হয়। এতে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, ২০০৬ সালের ২০ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের একটি সংগঠন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১০

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১১

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১২

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৩

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৪

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৫

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৬

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৭

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৮

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৯

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

২০