জুলিয়া জাহান
১৭ জুন ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে রয়েছে মৃত্যুর কারণ

চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের একটি পুকুর থেকে গৃহবধূ ইসমত আরা (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। ইসমত আরা ওই গ্রামের মর্তুজ আলীর স্ত্রী। সোমবার (১৬ জুন) সকাল ১১টার দিকে চুনারুঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কালামের নেতৃত্বে উদ্ধারকাজ সম্পন্ন করা হয়।

স্থানীয় পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, ইসমত আরা ওইদিন সকালে ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে অজ্ঞাত কারণে কাপড়-চোপড় নিয়ে বাড়ির পুকুরে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুর পাড়ে তার ব্যবহৃত কাপড়-চোপড় দেখে সন্দেহ করেন। পরে তারা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে ইসমত আরার মরদেহ উদ্ধার করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ নুর আলম জানান, মরদেহ উদ্ধার করে থানা হস্তান্তর করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ঘটনার তদন্তের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই ঘটনার রহস্য এখনও স্পষ্ট নয়, তাই সুষ্ঠু ও ত্বরিত তদন্তের মাধ্যমে বিষয়টি উন্মোচনের আশা প্রকাশ করেছেন পুলিশ ও স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০