জুলিয়া জাহান
১৬ জুন ২০২৫, ১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‎আউশকান্দি ছালামতপুরে চলন্ত বাসে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, চালক আটক

চলন্ত বাসে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

‎ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে চলন্ত বাসে পালাক্রমে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে। রোববার (১৫ জুন) রাত ১১টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে হেলপার পলাতক রয়েছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন এবং ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য ঢাকা থেকে বাসযোগে রওনা দেন। দীর্ঘ সফরের ক্লান্তিতে তিনি বাসে ঘুমিয়ে পড়েন এবং গন্তব্যে না নেমে সোজা সিলেট পৌঁছে যান। পরে ভুল বুঝতে পেরে তিনি হবিগঞ্জের উদ্দেশে ‘মা এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী বাসে ওঠেন।

‎বাসটি শেরপুর এলাকা পার হওয়ার পর অন্য যাত্রীরা নেমে গেলে বাসে একমাত্র কিশোরীকে একা পেয়ে চালক সাব্বির ও হেলপার লিটন মিয়া পালাক্রমে তাকে ধ’র্ষ’ণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। নির্যাতনের একপর্যায়ে কিশোরীর চিৎকারে স্থানীয়রা বিষয়টি টের পান এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর টহল দলকে খবর দেন।

‎পরে ছালামতপুর এলাকায় স্থানীয়দের সহায়তায় বাসটি থামিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই চালক সাব্বিরকে আটক করা হয়, তবে হেলপার লিটন কৌশলে পালিয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

‎ভুক্তভোগী কিশোরী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসক দল। স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।

‎হবিগঞ্জের নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা চালককে আটক করেছি এবং হেলপারকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মেয়েটির পক্ষ থেকে মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান।”

‎এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০