জুলিয়া জাহান
১৩ জুন ২০২৫, ৩:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তর সঙ্গে কোনো দ্বন্দ্ব হবে না, বিশ্বাস মিরাজের

বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হাসান শান্তকে সরিয়ে এক বছরের জন্য অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। নতুন অধিনায়ক ঘোষণার পর থেকে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন জাতীয় দলে শান্ত ও মিরাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে। তবে এসব শঙ্কা নাকচ করে দিয়েছেন মিরাজ নিজেই।

শুক্রবার (১৩ জুন) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমার মনে হয় ড্রেসিংরুমে কোনো প্রভাব পড়বে না। দিন শেষে আমরা সবাই দেশের হয়েই খেলি। শান্ত আর আমার মধ্যে এসব কখনোই সমস্যা হবে না।’

মিরাজ আরও বলেন, ‘ও (শান্ত) যখন অধিনায়কত্ব করেছে, আমি ওকে অনেক সাহায্য করেছি। আশা করি, সেও আমাকে সহায়তা করবে। ও আমাকে বলেছে, অধিনায়কত্ব কোনো আলাদা কিছু নয়। এই ভাবনাটা আমিও পোষণ করি। আমরা একসঙ্গে দেশের হয়ে কাজ করবো, বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাই।’

শান্তর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মিরাজ জানান, ‘ওর সঙ্গে কথা হয়েছে। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে ক্রিকেট খেলছি, অনূর্ধ্ব-১৫ থেকেই একসঙ্গে আছি। আমাদের কাছে অধিনায়কত্ব খুব বেশি বড় বিষয় নয়। দল হিসেবে খেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবসময় আলোচনা করি কীভাবে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। আশা করি, কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০