জুলিয়া জাহান
১৩ জুন ২০২৫, ২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইপিএলে দল না পাওয়া অ্যালেনের ব্যাটে রেকর্ডের বৃষ্টি

আইপিএলে দল না পাওয়া নিউজিল্যান্ডের বিস্ফোরক ওপেনার ফিন অ্যালেন এবার আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) দেখালেন কী করতে পারেন। ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে তিনি খেললেন স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম বিধ্বংসী ইনিংস—মাত্র ৫১ বলে ১৫১ রান। এই ইনিংসে ছিল মাত্র ৫টি চার ও ১৯টি ছক্কা।

টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই ১৪ বলে করেন ৪০ রান। এরপর আরও গতিতে এগিয়ে মাত্র ২০ বলে তুলে নেন ফিফটি। ৩৪ বলে সেঞ্চুরি ও ৪৯ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ১৮তম ওভারে নিজের ২০তম ছক্কার চেষ্টায় আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে একাধিক রেকর্ড।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন এককভাবে অ্যালেনের দখলে। তিনি পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও সাহিল চৌহানকে, যারা আগে ১৮টি করে ছক্কা মেরেছিলেন। শুধু তাই নয়, দ্রুততম ১৫০ রানের রেকর্ডও এখন তার দখলে। দক্ষিণ আফ্রিকার দেওভাল্দ ব্রেভিসের ৫২ বলের রেকর্ড ভেঙে অ্যালেন ৪৯ বলেই ১৫০ রানে পৌঁছান।

এছাড়া এমএলসির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এবং যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ২৫০ রানের কোটা পার করার কৃতিত্বও এনে দেন তিনি। সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ৫ উইকেটে তোলে ২৬৯ রান এবং ১২৩ রানের বড় জয় পায়।

অ্যালেনের এই বিধ্বংসী ইনিংসে বাউন্ডারিতেই আসে ১৩৪ রান, যার মধ্যে ১১৪ রান শুধু ছক্কা থেকে। টি-টোয়েন্টিতে বাউন্ডারি থেকে এক ইনিংসে এর চেয়ে বেশি রান তুলেছেন কেবল তিনজন—ক্রিস গেইল, হজরতউল্লাহ জাজাই ও গ্রাহাম নেপিয়ার।

আইপিএলে তিন মৌসুম ধরে উপেক্ষিত থাকলেও ফিন অ্যালেন দেখালেন কেন তাকে বিশ্বের অন্যতম ভয়ংকর টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়। নিউজিল্যান্ডের হয়ে এর আগে ১৭৩.২৭ স্ট্রাইক রেটে ৪১০০ রান করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ১৩৭ রানের ইনিংসে ১৬টি ছক্কা মেরেছিলেন, এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০