
গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার (১১ জুন) দুপুরে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।
ছাত্রশিবির সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি সোহান ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রশিবির সেক্রেটারি মো. শাওন হোসাইন।
মন্তব্য করুন