
বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ৮জুন রবিবার বাদ মাগরিব জামায়াতে ইসলামীর ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
দেশের বৃহত্তম ইসলামীক সাংগঠনিক দলের কার্যালয়টি উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
এসময় তিনি বলেন,একটি পজিটিভ বাংলাদেশকে গড়ে তুলতে হলে নিজেদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাগাছিয়া ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এবং মাওলানা নুরুল আমিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ ছিলেন বন্দর উপজেলা জামায়াত আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. তাওফিকুল ইসলাম দিপু,সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, কলাগাছিয়া ইউনিয়ন সহ সভাপতি কবি নজরুল ইসলাম আমীনী,প্রচার সম্পাদক আব্দুল হালীম সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্থানীয় মুরুব্বি ও যুব সমাজ।
মন্তব্য করুন