জুলিয়া জাহান
১০ জুন ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবসরপ্রাপ্ত ৬ শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা

অবসরপ্রাপ্ত ৬ শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা

অবসরে যাওয়া শিক্ষকগন তাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো মানুষ গড়ার কাজে নিয়োজিত করেছেন, যাদের শ্রম, ঘাম, মেধায় তৈরী শিক্ষার্থীরা আজ দেশ বিদেশে আলোকীত।

সোমবার (৯ জুন) দেবীদ্বার উপজেলার ‘বল্লভপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের’ অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডুলীর বিদায় সংবর্ধনা ও পুনর্মিলণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন শিক্ষকদের শ্রদ্ধা জানাতে গিয়ে ওই বক্তব্য তুলে ধরেন।

দীর্ঘদিন শিক্ষকতায় কর্মজীবন শেষে অবসরে যাওয়ায় ৬ শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়ি থেকে এনে সম্মাননা ক্রেস্ট, মানপত্র ও হরেকরকম উপহার সামগ্রী প্রদান শেষে আবারও ঘোড়ার গাড়িতে করে পৌঁছে দেয়া হয় বাড়িতে।

বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের অবসরে যাওয়া প্রধান শিক্ষক মো. আবদুল হালিম খন্দকার(১৯৭২-২০০৪ইং), সহকারী শিক্ষক মো. আবুল হাসেম(১৯৭৮-২০১৫ইং), কাজী আব্দুল ওয়াহিদ(১৯৭৪-২০১৬ইং), সোপাল চন্দ্র রায়(১৯৮৬-২০০৮ইং), মো. আবু তাহের ভ‚ঁইয়া(১৯৮৬-২০১৮ইং), মো. শাহ আলম খান(১৯৮৮-২০২৫ইং)সহ ৬ শিক্ষক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে গেছেন বিভিন্ন সময়ে।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, দির্ঘ সময়ে এ গুণী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনসহ সকল ক্ষেত্রে ব্যাপক সুনাম ও সুখ্যাতি অর্জন করেন। আজ দেশ-বিদেশে হাজার হাজার শিক্ষার্থী সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, শিক্ষক, ব্যবসায়িসহ নানা পেশায় আলোকীত হয়ে আছে। আর সে কারণে গুণী ওই শিক্ষকদের স্মরণীয় করতে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা অনুষ্ঠানের।

প্রাক্তন শিক্ষার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনায় এবং ফকিরগ্রুপের জেনারেল ম্যানেজার মো. মজিবুর রহমান সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম. সাংবাদিক মোঃ মাসুদ রানা।

বিদায়ী শিক্ষকদের কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ৩৬ ব্যাচের শিক্ষার্থীগন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এসএমসির সদস্যবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় সহ¯্রাধিক ব্যাক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০