জুলিয়া জাহান
৯ জুন ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা

ভোলার লালমোহন উপজেলায় মো; ফাহিম , (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নে ২ নং ওয়ার্ডে বিচ্ছিন্ন চর কচুয়া খালি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। যুবক ফাহিম ওই এলাকার রুহুল আমিনের খেজুর ছেলে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ফাহিম কে মারধর করে তার ঘরে নিয়ে তার মরদেহ ঘরে নিয়ে ঝুলিয়ে রাখেন শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ করে ওই যুবকের বাবা রুহুল আমিন হেজু।

তিনি জানান বিয়ে করার পরে স্ত্রীর সন্তানকে নিয়ে আলাদা থাকত ফাহিম। ঈদের দিন শনিবার সকালে আমি তাদের দাওয়াত দিই। এরপর তারা এসে দুপুরের খাবার খায়। তবে বিকেলের দিকে কাউকে কিছু না বলে ফাহিমের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। এরপর ফাহিম এলাকার অন্যান্যদের সাথে কেরাম খেলছিল। সন্ধ্যার দিকে তার স্ত্রী লোক পাঠিয়ে ডাকলে সে তার স্ত্রী কে উদ্দেশ্য করে গালাগালি করে।

এ সময় তার পাশে থাকা ভায়রা এসব কথা শুনতে পেয়ে বাড়িতে এসে শ্বশুর সহ অন্যান্যদের জানান। তিনি আরো জানান এরপর রাতে আমার ছেলে ফাহিমকে ফোনে কল করে ডেকে নেন তার শশুর আব্দুল খালেক। সেখানে নেই ওই গালিগালাজের জন্য জিজ্ঞাসাবাদ করে তারা। একপর্যায়ে ফাহিমের শশুর শালা ভায়রা সহ কয়েকজন মিলে বেধরক মারধর করে। তাদের এই মারধরের কারণে ফাহিমের মৃত্যু হয়।

এক পর্যায়ে মারা গেলে তার ঘরে নিয়ে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়। ভোরে আমার স্ত্রী রহিমা বিবি তাকে খুঁজতে যায় ফাহিমের ঘরের দরজা বন্ধ দেখে। এরপর ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখতে পান ফাহিম গলায় দরি পেঁচানো অবস্থায় ঝুলানো। এরপর আমার স্ত্রীর ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন থানার পুলিশকে খবর দেন।

এ ব্যাপারে যুবক ফাহিমের শ্বশুর আব্দুল খালেক বলেন আমার মেয়ে কয়েকদিন ধরে আমার বাড়িতে বেড়াচ্ছে। যার জন্য আমার জামাই আমার বাড়িতে আসেন এরপর তিনি রাতে আমার মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল। সে রাতের বেলা যেতে রাজি হয়নি এজন্য জামাই জেগে গিয়ে আমার ছোট মেয়েকে লাথি মারে। এজন্য আমার আরেক জামাই ক্ষিপ্ত হয়ে থাকে ধাক্কা দেয়। ঘটনা শুধু এটুকের জন্য আর বেশি কিছু না। তাকে কোন ধরনের মারধর করা হয় না। হয়তো অভিমানে জামাই আত্মহত্যা করেছে।

এ বিষয লালমোহন থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার খবর পেয়ে লালমোহন থানার একটি টিম ঘটনাস্থলে পাঠিয়ে দেয়া হয়েছে। তারপরে ওই যুবকের মরদেহ থানায় নিয়ে আসা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০