জুলিয়া জাহান
৪ জুন ২০২৫, ১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদের কেনাকাটা করতে যেয়ে মলম পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব শিক্ষার্থী

মলম পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব শিক্ষার্থী

টিউশনে সঞ্চয় করার টাকায় রাজধানীর গুলশানে ঈদের কেনাকাটা করতে যেয়ে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বোস্ব হারিয়েছেন তিতুমীর কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী মুজাহিদ হাসান। মলম পার্টি চক্রের অভিনব প্রতারণার শিকার হয়ে হারিয়েছেন ফোন, মানিব্যাগ এবং নগদ ১৫ হাজার টাকা। গতকাল ৩ই জুন, মঙ্গলবার দুপুর ১:০০ বা ১:৩০ ঘটিকার সময় গুলশান সার্কেল বাড্ডার দিকের লেকপাড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, “একজন অসহায় ভিক্ষুক তার কাছে সাহায্য চাইতে আসে। আসলে সে ভিক্ষুক না, ছিল একজন সক্রিয় মলম পার্টি চক্রের সদস্য। কিন্তু তখন আমি এটা বুঝতে পারিনি। যাইহোক তাকে আমি সাহায্য করতে এগিয়ে গেলে, পাশ হতে একজন লোক এসে ভিক্ষুককে সাহায্য করতে উৎসাহ দেয় এবং ১ কেজি ওজনের একটি বালুর ব্যাগ ধরিয়ে দিয়ে একটু সামনে আগায়ে দিতে বলে। আমি বালুর ব্যাগটি ধরতেই ঠিক এমন সময় আরো এক ব্যক্তি এসে ভিক্ষুককে নিয়ে গল্প জুড়ে দিতে থাকে। এভাবে এক পর্যায়ে আমি নিজের উপর ক্রমাগত নিয়ন্ত্রণ হারাতে থাকি এবং ওই ব্যক্তিদের কথামতো কাছে যা কিছু ছিলো ফোন, ব্যাগ ও ১৫ হাজার টাকা সব দিয়ে দেই। তারপর আর কিছুই মনে নাই আমার। কিন্তু হঠাৎ প্রায় ৪০-৪৫ মিনিট পরে আমি নিজেকে মহাখালীর রাস্তায় আবিষ্কার করলাম। ততক্ষণে আমার কাছে আর কোনো কিছুই অবশিষ্ট নাই।”

জনসমাগম রাস্তায় দিনে দুপুরে এমন ঘটনা পর হতেই তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে। এই বিষয়ে গুলশান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

“অনতিবিলম্বে এই চক্রের সকল সদস্যদের কে শনাক্ত করে মুজাহিদদের ফোন, ব্যাগ, টাকা ফেরত এবং অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।”

উল্লেখ যে ভুক্তভোগী শিক্ষার্থী মুজাহিদ হাসানের অনেক দিনের শখ ছিল যে এবার ঈদে তার টিউশনির বেতনের সঞ্চয় করা টাকা একত্রিত করে পরিবারের সকল সদস্যের জন্য ঈদ উপহার কিনবে এবং তার আজই বাড়ি ফেরার কথা ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০